Fashion Tips

গরমে আরামদায়ক ফেব্রিকের ফ্যাশন টিপস

গরমে-আরামদায়ক ফেব্রিকের-ফ্যাশন টিপস

জলবায়ু পরিবর্তনের কারণে গরমের তীব্রতা দিন দিন বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। এই গরমে স্বস্তি পেতে আমাদের পোশাকের দিকে দিতে হবে বিশেষ মনোযোগ। চলাফেরা, পড়াশোনা বা কাজের জন্য প্রতিদিনের ব্যস্ততায় আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক বেছে নেওয়া এখন সময়ের দাবি।

আজকে আমরা জানাবো, গরমে কোন ফেব্রিকের পোশাক আপনার জন্য সবচেয়ে আরামদায়ক ও উপযুক্ত হতে পারে।


সেগমেন্ট ১: কটন বা সুতি কাপড়

আমাদের দেশের আবহাওয়ায় সবচেয়ে জনপ্রিয় হলো কটন বা সুতি কাপড়।

বাতাস চলাচল করতে পারে সহজেই, আর্দ্রতা শোষণ করে নেয় দ্রুত।

গরমে আরাম পেতে বেছে নিন সুতির সালোয়ার-কামিজ, কুর্তি বা ঘরের পোশাক।
বাচ্চাদের জন্যও সুতির কাপড়ই সবচেয়ে উপযুক্ত, কারণ এটি গরমে ঘাম কমায়।


লিনেন ফেব্রিক

ফ্ল্যাক্স থেকে তৈরি লিনেন কাপড়, যা তাপ কুপরিবাহী এবং আর্দ্রতা সহজেই শোষণ করে।

লিনেন দিয়ে তৈরি শার্ট, কামিজ বা ম্যাক্সি ড্রেস গরমে আরামদায়ক।

ফরমাল প্যান্ট বা এমনকি বিচ ড্রেস হিসেবে লিনেন হতে পারে দারুণ পছন্দ।

খাদি কাপড়

দেশীয় খাদি কাপড়, যা গরমেও শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

টেকসই এবং হালকা এই ফেব্রিক দিয়ে তৈরি পোশাক যেমন শার্ট, ফতুয়া বা প্যান্ট, যেকোনো সময়ের জন্য পারফেক্ট।

ক্রেপ জর্জেট ফেব্রিক

ক্রেপ জর্জেট হালকা, সহজে ধোয়া যায় এবং দ্রুত শুকায়।

লং ড্রেস, টপস বা অফিস ও ভার্সিটির জন্য জর্জেটের পোশাক বেছে নিন।

মেদ ঢাকতে চাইলে ক্রেপ জর্জেট হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড।

*গরমে আরাম আর স্টাইল দুটোই চাইলে উপযুক্ত ফেব্রিক বাছাই করুন আজই। সবচেয়ে জরুরি, যা পরবেন তাতে যেন আপনার স্বস্তি থাকে।